প্রাচীন ভারতের ইতিহাস থেকে WBCS, WBP, KP, বা PSC Clerkship-এর মতো যেকোনো সরকারি চাকরির পরীক্ষায় একটি কমন টপিক হলো সিন্ধু বা হরপ্পা সভ্যতা (Indus Valley Civilization)। এটি ভারতের প্রাচীনতম নগরকেন্দ্রিক সভ্যতা। আজকের এই আর্টিকেলে আমরা হরপ্পা সভ্যতার সংক্ষিপ্ত ইতিহাস জানব এবং বিগত বছরের পরীক্ষায় আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ ২০টি প্রশ্ন ও উত্তর (MCQ) নিয়ে আলোচনা করব।
📑 সূচিপত্র (Table of Contents)
১. হরপ্পা সভ্যতার সংক্ষিপ্ত ইতিহাস (এক নজরে)
হরপ্পা সভ্যতা মূলত একটি তাম্র-ব্রোঞ্জ যুগের (Chalcolithic Age) সভ্যতা, যা আনুমানিক ২৫০০ খ্রিস্টপূর্বাব্দে গড়ে উঠেছিল। ১৯২১ সালে দয়ারাম সাহানি প্রথম হরপ্পা শহরটি আবিষ্কার করেন। এর ঠিক এক বছর পর ১৯২২ সালে বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু নদের তীরে মহেঞ্জোদাড়ো আবিষ্কার করেন। এটি একটি উন্নত নগরকেন্দ্রিক সভ্যতা ছিল, যাদের প্রধান জীবিকা ছিল কৃষি এবং ব্যবসা-বাণিজ্য।
২. [গুরুত্বপূর্ণ] হরপ্পা সভ্যতার ২০টি বাছাই করা প্রশ্ন ও উত্তর
(নোট: নিচের প্রশ্নগুলো বিভিন্ন সরকারি পরীক্ষায় বারবার এসেছে। মনোযোগ সহকারে পড়ুন।)
(১) নিন্মলিখিত সভ্যতাগুলির মধ্যে কোনটি ভারতের প্রাচীনতম সভ্যতা?
উত্তর দেখুন ⬇️
উত্তরঃ মেহেরগড় সভ্যতা
(২) হরপ্পা সভ্যতায় যে বিশাল স্নানাগার পাওয়া গেছে সেটি কোথায় অবস্থিত?
উত্তর দেখুন ⬇️
উত্তরঃ মহেঞ্জোদাড়ো
(৩) হরপ্পায় কে সর্ব প্রথম খননকার্য চালিয়েছিলেন?
উত্তর দেখুন ⬇️
উত্তরঃ দয়ারাম সাহানি
(৪) মহেঞ্জোদাড়ো শব্দের অর্থ কি?
উত্তর দেখুন ⬇️
উত্তরঃ মৃতের স্তূপ
(৫) হরপ্পা সভ্যতায় একমাত্র কোন স্থানে কোন দুর্গ পাওয়া যায় নি?
উত্তর দেখুন ⬇️
উত্তরঃ চানহুদাড়ো
(৬) হরপ্পাবাসীদের কোন ধাতুর ব্যবহার জানা ছিল না?
উত্তর দেখুন ⬇️
উত্তরঃ লোহা
(৭) হরপ্পা সভ্যতা কত প্রাচীন?
উত্তর দেখুন ⬇️
উত্তরঃ আনুমানিক ২৫০০ খ্রীষ্ট্রপূর্বাব্দ
(৮) হরপ্পাবাসীদের কোন পশুর কথা অজানা ছিল?
উত্তর দেখুন ⬇️
উত্তরঃ ঘোড়া
(৯) মহেঞ্জদাড়ো কোথায় অবস্থিত?
উত্তর দেখুন ⬇️
উত্তরঃ সিন্ধুর লারকানা প্রদেশে
(১০) নীচের কোনটি হরপ্পা সভ্যতার সমসাময়িক সভ্যতা নয়?
উত্তর দেখুন ⬇️
উত্তরঃ মেহেরগড় সভ্যতা
(১১) মহেঞ্জোদাড়োতে যে “ড্যান্সিং গার্ল” এর নিদর্শন পাওয়া গেছে সেটি কি দিয়ে তৈরী?
উত্তর দেখুন ⬇️
উত্তরঃ ব্রোঞ্জ
(১২) কালিবাগান শব্দের অর্থ কি?
উত্তর দেখুন ⬇️
উত্তরঃ কালো বালা
(১৩) হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর দেখুন ⬇️
উত্তরঃ রাভী
(১৪) কোথায় জাহাজ নির্মাণ ও মেরামতির জন্য স্থান পাওয়া গেছে?
উত্তর দেখুন ⬇️
উত্তরঃ লোথাল
(১৫) হরপ্পা সভ্যতার কোথায় বেলেপাথরের তৈরী অঙ্গপ্রত্যঙ্গহীন লাল রঙের মূর্তি পাওয়া গেছে?
উত্তর দেখুন ⬇️
উত্তরঃ হরপ্পা
(১৬) মহেঞ্জোদাড়ো কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর দেখুন ⬇️
উত্তরঃ ইন্ডাস (সিন্ধু)
(১৭) সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা?
উত্তর দেখুন ⬇️
উত্তরঃ তাম্র-ব্রোঞ্জ যুগ
(১৮) হরপ্পাবাসীরা কোন দেবতার পূজা করতেন?
উত্তর দেখুন ⬇️
উত্তরঃ পশুপতি
(১৯) নিন্মলিখিত স্থানগুলির মধ্যে কোনটি ভারতে অবস্থিত নয়?
উত্তর দেখুন ⬇️
উত্তরঃ হরপ্পা (বর্তমানে পাকিস্তানে)
(২০) কালিবাগান কোথায় অবস্থিত?
উত্তর দেখুন ⬇️
উত্তরঃ রাজস্থান
৩. 📺 ভিডিও ক্লাস: সিন্ধু সভ্যতার সম্পূর্ণ গাইড
ভিডিও ক্রেডিট ও ডিসক্লেইমার: উপরের ভিডিওটি ইউটিউব থেকে সংগৃহীত এবং মূল ক্রিয়েটরের প্রতি সম্পূর্ণ ক্রেডিট রেখেই এখানে যুক্ত (Embed) করা হয়েছে। এই ভিডিওর ওপর Bengal Student-এর কোনো মালিকানা নেই। ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এটি শুধুমাত্র এডুকেশনাল রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে।
৪. ছাত্রছাত্রীদের সাধারণ জিজ্ঞাসা (FAQ)
প্রশ্ন ১: সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন?
উত্তর: ১৯২১ সালে দয়ারাম সাহানি সিন্ধু সভ্যতার প্রথম নিদর্শন 'হরপ্পা' আবিষ্কার করেন। পরবর্তীকালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদাড়ো আবিষ্কার করেন।
প্রশ্ন ২: হরপ্পা সভ্যতার প্রধান বন্দর কোনটি ছিল?
উত্তর: এই সভ্যতার সবচেয়ে বড় এবং প্রধান সামুদ্রিক বন্দর ছিল গুজরাটের লোথাল (Lothal)।
প্রশ্ন ৩: সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা কী ছিল?
উত্তর: এদের প্রধান জীবিকা ছিল কৃষি কাজ এবং ব্যবসা-বাণিজ্য। তারা সুমেরু ও মেসোপটেমিয়ার সাথে বৈদেশিক বাণিজ্য করত।
Disclaimer: Bengal Student is an independent educational portal. The study materials and GK questions provided here are gathered from various historical books and previous year question papers for the benefit of competitive exam aspirants. For detailed legal policies, please read our Master Disclaimer.
