SVMCM Renewal 2026: Rules, Documents & BDO Income Certificate Format

Meta tag: SVMCM Renewal 2026: Rules, Documents & BDO Income Certificate Format

পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM) বা বিকাশ ভবন স্কলারশিপ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা। কিন্তু অনেকেই জানেন না যে, একবার টাকা পাওয়ার পর পরের বছরগুলোতে টাকা পেতে গেলে সঠিক নিয়মে Renewal (রিনিউয়াল) করতে হয়। ইন্টারনেটে নতুন আবেদনের অনেক তথ্য থাকলেও, রিনিউয়ালের নিয়ম এবং BDO ইনকাম সার্টিফিকেটের সঠিক ফরম্যাট নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে প্রচুর বিভ্রান্তি রয়েছে। আজকের এই আর্টিকেলে আমরা এই সমস্ত ধোঁয়াশা দূর করে সম্পূর্ণ গাইডলাইন তুলে ধরলাম।

১. SVMCM Renewal-এর গুরুত্বপূর্ণ নিয়ম ও শর্তাবলী

স্কলারশিপ রিনিউ করার ক্ষেত্রে রাজ্য সরকারের কিছু কড়া নিয়ম রয়েছে, যেগুলো না মানলে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যেতে পারে:

  • রিনিউয়াল করার জন্য আবেদনকারীকে পূর্ববর্তী পরীক্ষায় নির্দিষ্ট নম্বর পেয়ে পাস করতে হবে এবং পরবর্তী ক্লাসে বা সেমিস্টারে ভর্তি হতে হবে
  • যেসব কোর্সে সেমিস্টার সিস্টেম রয়েছে (যেমন- B.A, B.Sc, B.Tech), সেখানে দুটি সেমিস্টার (যেমন- 1st & 2nd) মিলিয়ে একসাথে পাস করতে হবে। কোনো সেমিস্টারে 'Backlog' বা 'Supply' থাকলে রিনিউয়াল করা যাবে না।
  • আগের বছর যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল, সেই অ্যাকাউন্টটি যেন সক্রিয় (Active) থাকে এবং তাতে যেন কোনো লেনদেনের লিমিট না থাকে।

২. রিনিউয়ালের জন্য কত শতাংশ (Marks) নম্বর লাগে?

  • উচ্চ মাধ্যমিক থেকে স্নাতক (UG) স্তর: শেষ পরীক্ষায় ন্যূনতম ৬০% নম্বর পেতে হবে। (সেমিস্টার সিস্টেমে দুটি সেমিস্টার মিলিয়ে ৬০% হতে হবে)।
  • স্নাতকোত্তর (PG) স্তর: শেষ পরীক্ষায় ন্যূনতম ৫০% নম্বর পেতে হবে।
  • মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং কোর্স: শেষ পরীক্ষায় ন্যূনতম ৬০% নম্বর নিয়ে পাস করতে হবে।

৩. রিনিউয়াল করতে কী কী ডকুমেন্টস লাগবে?

নতুন আবেদনের মতো রিনিউয়ালের ক্ষেত্রে অনেক ডকুমেন্টস লাগে না। মূলত দুটি কাগজ আপলোড করতে হয়:

  • মার্কশিট (Mark sheet): শেষ পাস করা পরীক্ষার মার্কশিট। (সেমিস্টার হলে বোথ সেমিস্টারের মার্কশিট একটি পিডিএফ-এ স্ক্যান করে দিতে হবে)।
  • অ্যাডমিশন রসিদ (Admission Receipt): পরবর্তী ক্লাসে বা সেমিস্টারে ভর্তির পে-স্লিপ বা রসিদ।

📺 শুনুন ও দেখুন: স্কলারশিপ রিনিউয়াল প্রসেস

ভিডিও ক্রেডিট ও ডিসক্লেইমার: উপরের ভিডিওটি ইউটিউব থেকে সংগৃহীত এবং মূল ক্রিয়েটরের প্রতি সম্পূর্ণ ক্রেডিট রেখেই এখানে যুক্ত (Embed) করা হয়েছে। এই ভিডিওর ওপর আমাদের (Bengal Student) কোনো মালিকানা নেই। ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এটি শুধুমাত্র এডুকেশনাল রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে।

৪. [স্পেশাল গাইড] BDO ইনকাম সার্টিফিকেটের সঠিক ফরম্যাট

(নোট: সাধারণত রিনিউয়ালের ক্ষেত্রে নতুন করে ইনকাম সার্টিফিকেট লাগে না। তবে কোর্সের মাঝে প্রতিষ্ঠান পরিবর্তন করলে বা নতুন আবেদনের ক্ষেত্রে এটি বাধ্যতামূলক)।

গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপালিটির ইনকাম সার্টিফিকেট এই স্কলারশিপে গ্রাহ্য হয় না। আপনাকে অবশ্যই Joint BDO / BDO / SDO বা তার সমতুল্য কোনো গেজেটেড অফিসারের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। অনলাইনে E-district পোর্টাল থেকে ইনকাম সার্টিফিকেট বের করার জন্য প্রথমে BDO অফিসে একটি দরখাস্ত করতে হয়। সেই দরখাস্তের সঠিক বাংলা ফরম্যাট নিচে দেওয়া হলো:

মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক,
[আপনার ব্লকের নাম] ব্লক,
[আপনার জেলার নাম]।

বিষয়: স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য বার্ষিক আয়ের শংসাপত্র প্রদানের আবেদন।

মহাশয় / মহাশয়া,
সবিনয় নিবেদন এই যে, আমি [আপনার নাম], পিতা- [পিতার নাম], গ্রাম- [গ্রামের নাম], পোস্ট- [পোস্ট অফিস], থানা- [থানার নাম]-এর একজন স্থায়ী বাসিন্দা। আমি এবছর [আপনার স্কুল/কলেজের নাম] থেকে [বর্তমান ক্লাস/কোর্স]-এ পাঠরত। আমার স্বামী বিবেকানন্দ স্কলারশিপে (SVMCM) আবেদন করার জন্য একটি 'বার্ষিক আয়ের শংসাপত্র' (Income Certificate) অত্যন্ত প্রয়োজন।

আমার পরিবারের আয়ের একমাত্র উৎস কৃষি/ব্যবসা/দিনমজুরি এবং আমার পরিবারের বার্ষিক আয় [টাকার পরিমাণ] টাকা মাত্র।

অতএব, মহাশয়ের নিকট একান্ত অনুরোধ, আমার ছাত্রজীবনের ভবিষ্যৎ এবং পড়াশোনার সুবিধার্থে আমাকে একটি বার্ষিক আয়ের শংসাপত্র প্রদান করে বাধিত করবেন।

বিনীত,
[আপনার সই]
তারিখ: [বর্তমান তারিখ]
মোবাইল নম্বর: [আপনার নম্বর]

*উপরের দরখাস্তটি একটি সাদা কাগজে লিখে, তার সাথে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট, আধার কার্ড এবং মার্কশিটের জেরক্স যুক্ত করে BDO অফিসে জমা দিতে হবে।

৫. ছাত্রছাত্রীদের সাধারণ প্রশ্নোত্তর (FAQ)

প্রশ্ন ১: রিনিউয়াল করার সময় কি ইনকাম সার্টিফিকেট দিতে হয়?

উত্তর: না, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনিউয়ালের সময় ইনকাম সার্টিফিকেট আপলোড করার প্রয়োজন হয় না। শুধুমাত্র মার্কশিট এবং ভর্তির রসিদ দিলেই হয়।

প্রশ্ন ২: একটি সেমিস্টারে সাপ্লি (Supply) পেলে কি রিনিউয়াল করা যাবে?

উত্তর: না। রিনিউয়ালের শর্ত অনুযায়ী আবেদনকারীকে প্রথম চান্সেই সব বিষয়ে পাস করতে হবে। ব্যাকলগ থাকলে রিনিউয়াল বাতিল হয়ে যাবে।

প্রশ্ন ৩: আগের বছর টাকা পাইনি, এ বছর কি রিনিউয়াল করতে পারব?

উত্তর: যদি আপনার আগের বছরের অ্যাপ্লিকেশন 'Approved' হয়ে থাকে কিন্তু ফান্ড না থাকার কারণে টাকা না পান, তবে আপনি এ বছর নিশ্চিন্তে রিনিউয়াল করতে পারবেন।

⚠️ Disclaimer

Informational Purpose Only: Bengal Student is an independent educational portal and is not affiliated with the Higher Education Department, Govt. of West Bengal or the SVMCM official portal. The application format and rules provided here are for strictly informational and guidance purposes. Students are advised to visit the official SVMCM portal (svmcm.wbhed.gov.in) for the most updated guidelines and technical support.